প্রিন্ট এর তারিখঃ ৪ই নভেম্বর, ২০২৬ইং; ০১:১৬ এম || প্রকাশের তারিখঃ ১৯ই জুন, ২০২৬ইং; ১০:৪৭ পি.এম
বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সংগীতশিল্পী শরীফের চিরবিদায়
নোয়াখালী জেলা শহরের পরিচিত মুখ, বিশিষ্ট সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠন মৌমাছি কচি-কাঁচার মেলা'র সাধারণ সম্পাদক, জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমির সাংস্কৃতি ও সংগীত বিষয়ক শিক্ষক মোহাম্মদ শরীফ উদ্দিন পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তার মৃত্যুতে জেলার সাংস্কৃতিক কর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
গতকাল রাতে মাইজদী লক্ষীনারায়ণপুরের নিজ বাসায় মৃত্যু বরণ করেন তিনি। আজ শুক্রবার (১৯ জুন-২০২৬ খ্রিঃ) বাদ জুম্মা জেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, আত্মীয় স্বজন, ভক্ত বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর সময় সংগীতশিল্পী শরীফ উদ্দিন এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"