প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, যা মিথ্যা মামলার প্রতিবাদে সংগঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন গোপারপুর এলকায় ঢাকা-বরিশাল মহাসড়কে স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদের আয়োজন করা হয়। মাদক ব্যবসায়ীর মিথ্যা মামলা প্রত্যাহার ও শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের প্রতিনিধিরা। বক্তারা মানববন্ধনে মন্তব্য করেন, দক্ষিন গোপারপুর এলকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও বিভিন্ন প্রকার অপকর্ম করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। বক্তাদের যুক্তি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আক্রোশ মূলকভাবে করা হয়েছে।
বক্তারা আরো বলেন, এই মামলার উদ্দেশ্য হলো মাদক কারবারিদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে মামলা দিয়ে হয়রানি করে মুখ বন্ধ করে দেওয়া। এ মিথ্যা মামলার কারণে এলাকায় শান্তিপ্রিয় যুব সমাজ এবং সুশীল সমাজের ব্যক্তিরা সামাজিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন