০২:২২ পি.এম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এখন অবধি এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে কথা বলা হয়েছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন। যদিও, তাদের প্রতিবেদনে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আরও পড়ুন: মার্কিন নৌ অবরোধে কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান, সিআইএ’র মূল্যায়ন
এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিনটি বিষয়কে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। প্রথমত, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও বা জনসম্মুখে উপস্থিতি দেখা যায়নি।
দ্বিতীয়ত, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তৃতীয়ত, কয়েকটি নির্ধারিত কূটনৈতিক সফর স্থগিত করা হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সিকে সাধারণত ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ গণমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও এই সংবাদমাধ্যমকে আইআরজিসি-সংশ্লিষ্ট হিসেবে তালিকাভুক্ত করেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট-ইরান পাল্টাপাল্টি হামলা, নাজুক যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
কিন্তু, ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাদের মতে, চলমান যুদ্ধ বা নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে অনেক সময় শীর্ষ নেতাদের জনসম্মুখে উপস্থিতি সীমিত রাখা হয়।
এদিকে, সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি সরকারি বিবৃতি দেওয়া হয়। এর আগে, ৬ মার্চ তাকে বিয়ারশেবার একটি এলাকা পরিদর্শনের সময়ও দেখা গেছে।
ফলে, নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন এখনো পর্যন্ত নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: বিধানসভা ভাঙলেও সামাজিক মাধ্যমে এখনো পশ্চিমবঙ্গের ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন