প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আদালতে মামলার জট হ্রাস করা এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের ফলে, মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির একটি উদাহরণ তৈরি হয়েছে।
বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসসকে জানান, প্রধান বিচারপতির গৃহীত পদক্ষেপটি পুরোনো মামলার নিষ্পত্তিতে প্রশংসনীয়। তিনি আশাবাদী যে, এই উদ্যোগ অব্যাহত থাকবে। দলগতভাবে অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিম কোর্টের সাথে মামলার জট নিরসনে নিবিড়ভাবে কাজ করতে চায়। ইতোমধ্যে তিনি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে মামলা জট নিরসনের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তাছাড়া, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে দ্রুত নিষ্পত্তির জন্য ১ হাজার ৪০০ মামলার তালিকা দেওয়া হয়েছে।
এদিকে, সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে জানিয়েছেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনামত পুরাতন মামলার নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস এবং পুরাতন রিট মামলা নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। এই বিশেষ উদ্যোগের ফলস্বরূপ বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা ও মামলা জট হ্রাস সম্ভব হচ্ছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তার প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সাথে রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। গত ১৪ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ৮৪২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সাথে রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।
গত ১১ জুন হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে ৬ হাজার ১৯৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়। এছাড়া গত ১৮ জুন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৮৮৪টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে এবং রিট মোশন বেঞ্চগুলোতে নিষ্পত্তি করা হয়েছে ৫৪১টি পুরাতন রিট মামলা।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, হাইকোর্টে পুরাতন মামলার নিষ্পত্তি কার্যক্রমের শুরু থেকে আজ পর্যন্ত মোট চার কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) ১৫ হাজার ১৭২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। এই চার কার্যদিবসে হাইকোর্টে মোট ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন