প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে।
আগামী সেপ্টেম্বর মাস থেকে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা চালু হবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও প্রচারণার জন্য নির্দেশনা দিয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গত ২৯ জুনের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তর এই পদক্ষেপ নিয়েছে।
আদেশে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন অথবা অনস্পট রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হয়েছে এবং তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে।
কিছু নির্দেশনা প্রদান করে আদেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষকদের এ বিষয়ে অবহিত করতেও বলা হয়েছে এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও নির্দেশনাটি ঝুলিয়ে রাখতে হবে।
এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ‘ড্রপ ডাউন ব্যানার’ প্রদর্শন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই স্পোর্টস কর্মসূচির প্রচারণা চালানোর কথা বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন