প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ার ফলে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকা মুখী লেনে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। শুক্রবার সকালে থেকেই এই যানজটের সমস্যা শুরু হয়।
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া চাপের মধ্যে, যমুনা সেতুর ওপর কয়েকটি যানবাহন খুব সমস্যার মধ্যে বিকল হয়ে যায়। যার ফলে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের বিশাল সারি দেখা যাচ্ছে।
মহাসড়কে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তাঁরা দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে থাকায় অনেকেই নিজেদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হতে উদ্বেগ প্রকাশ করছেন।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, "যমুনা সেতুর পশ্চিম প্লাজায় টোল দেওয়ার পরপরই তিনটি গাড়ি বিকল হয়ে গেছে। আমরা রেকার দিয়ে সরানোর চেষ্টা করছি। এখন সেতুর দুই লেনেই যানবাহন চলাচল বন্ধ আছে। আসলে কোনো যানবাহন বিকল হলে তাৎক্ষণিক পেছনে যানবাহনের সারি দীর্ঘ হয়। পাশাপাশি আজকের দিনে যানবাহনের চাপও বেশি রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন