প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার ইসমায়েল কোনেকে পায়ে গুরুতর আঘাতের কারণে কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। আসিম মাডিবোর এই নিষেধাজ্ঞা একটি গুরুতর ইনজুরির ফলাফল, যার কারণে কোনে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
আমাদের জানানো হয়েছে, ২৯ বছর বয়সী আসিম মাডিবো বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গিয়ে ৫৩ মিনিটে কোনেকে বিপদজনক ট্যাকেল করে লাল কার্ড দেখেন। এই আঘাতের কারণে কানাডিয়ান মিডফিল্ডার কোনের পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে।
ফিফার ডিসিপ্লিনারি কমিটি পুরো ঘটনা বিশ্লেষণ করার পর গুরুতর ফাউলের জন্য মাডিবোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে। যদিও এই নিষেধাজ্ঞার বিপরীতে মাডিবোর আপিল করার সুযোগ রয়েছে।
কোনের পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার কারণে কানাডার বিশ্বকাপ মিশনে একটি বড় ধাক্কা লেগেছে। মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের বাম পায়ের টিবিয়া ও ফিবুলার হাড় ভেঙ্গে গেছে।
এছাড়া, ইতালিয়ান সিরি-এ ক্লাব সাসৌলোর খেলোয়াড় কোনের পায়ে তাৎক্ষনিকভাবে অস্ত্রোপচার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কানাডিয়ান ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়েছেন মাডিবো, কোনেকে দেখতে এবং এই ঘটনার জন্য তিনি দু:খ প্রকাশ করেছেন।
অন্যদিকে, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে গ্রুপ-বি’র শেষ ম্যাচে কাতার ৩-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। সুইজারল্যান্ডের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে কানাডা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন