প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি মাদক ও জুয়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। আগামী এক মাস ধরে মাদক ও জুয়া মামলায় গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষ থেকে আদালতে জামিন আবেদন কিংবা আইনি সহায়তা প্রদান করবেন না জেলার আইনজীবীরা। আজ সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর স্বপন মন্তব্য করেন, ‘মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, এটি একটি পরিবার এবং পুরো সমাজকেও ধ্বংসের পথে নিয়ে যায়। তাই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবী সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক বলেছেন, ‘এটি একটি সামাজিক বার্তা। মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’ সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের উদ্যোগে গত ৪ জুলাই থেকে জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ চারটি সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক এবং প্রতিরোধমূলক আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি এই কর্মসূচি ঘোষণা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন