প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর সৌদি আরব পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের জন্য নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। যারা ওমরাহ পালন করতে চান, তারা সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং অন্যান্য নানা সেবা সহজেই সংগ্রহ করতে পারবেন।
একীভূত এই ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে হোটেল বুকিংসহ ওমরাহ সংক্রান্ত প্রয়োজনীয় সব অনুমতি ও সেবা পাওয়া যাবে। গত কিছু বছরের মধ্যে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করে তুলতে সৌদি আরব ডিজিটাল সেবার ব্যবহার বৃদ্ধি করেছে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।
সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবা আধুনিকায়নের জন্য এটি একটি উদ্যোগ। এর আওতায় ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহণ ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
কর্তৃপক্ষের আশা, নতুন ওমরাহ মৌসুমে আরেকটি সুযোগ মুসল্লিরা সহজ, নিরাপদ এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহ পালনের জন্য পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন