প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লেবাননে অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশের প্রবাসীদের দেশে ফেরার প্রক্রিয়ায় একটি বড় ধরনের উন্নতি ঘটেছে। দ্বিতীয় ধাপে আরো ১৭০ জন বাংলাদেশী প্রবাসীর জন্য জরিমানা ছাড়া এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে লেবাননের জেনারেল সিকিউরিটি কর্তৃক।
এর আগে প্রথম ধাপে ১৩০ জনের আবেদন অনুমোদিত হয়েছিল। ফলে, বিশেষ এই সুবিধার আওতায় মোট দুই ধাপে ৩০০ জন বাংলাদেশী প্রবাসী কোনও রকম জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার আইনি সুযোগ পেয়েছেন।
অনুমোদনপ্রাপ্তদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানাতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত একটি ব্রিফিংয়ের আয়োজন করেছে। এই ব্রিফিংয়ে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এবং দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন এক্সিট ভিসা সংগ্রহের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, সার্ভিস চার্জ পরিশোধ, ভ্রমণ প্রস্তুতি এবং প্রত্যাবাসনের পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
তিনি উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
দূতাবাসের তথ্য অনুসারে, গত ১০ মে থেকে শুরু হওয়া বিশেষ এই কার্যক্রমে ইতোমধ্যে ৬০০-এরও বেশি অনিয়মিত বাংলাদেশী নিবন্ধন সম্পন্ন করেছেন। আবেদন গ্রহণ এখনো চলমান রয়েছে। যাচাই-বাছাইয়ের পর ধাপে ধাপে অন্যান্য আবেদন লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হবে।
বর্তমানে লেবাননে প্রায় এক লাখ বাংলাদেশী কর্মরত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে দক্ষিণ লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধের ফলে অনেকেই কর্মহীন, বাস্তুচ্যুত এবং মানবিক সংকটে রয়েছেন। তাই জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগকে তারা একটি স্বস্তিদায়ক উদ্যোগ হিসেবে দেখছেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনুমোদনপ্রাপ্তদের এক্সিট ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে ধাপে ধাপে তাদের দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন