প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক যুগ পর রিয়াল মাদ্রিদে ফিরলেন হোসে মরিনহো। আনুষ্ঠানিকতাই যা বাকি ছিল, সেটিও হয়ে গেল। সান্তিয়াগো বার্নাব্যুতে এবার ৩ বছরের জন্য আসছেন এই পর্তুগিজ কোচ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে মরিনহোকে কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত, ৩০ জুন এই থাকবেন তিনি।
মরিনহোকে ফিরিয়ে আনতে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে প্রায় ১৫ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ দিতে হয়েছে রিয়ালকে। এর আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নির্বাচনের সময়েই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পুনরায় নির্বাচিত হলে মরিনহোকে ফিরিয়ে আনবেন। মরিনহো এর আগে ২০১০ থেকে তিন মৌসুম রিয়াল মাদ্রিদে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়ে তিনি ক্লাবকে জেতান লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।
এরপর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার ছাড়াও ইতালির রোমা এবং পর্তুগালের বেনফিকা— একাধিক ক্লাবে কোচিং করান। বেনফিকায় তার দ্বিতীয় মেয়াদে দলটি লিগে অপরাজিত থাকলেও মৌসুম শেষ করে তৃতীয় স্থানে। এরপরই ক্লাবটি সাবেক ফুলহ্যাম কোচ মার্কো সিলভাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়। রিয়াল মাদ্রিদ গত দুই মৌসুমে কোনো বড় ট্রফি জিততে পারেনি। এমন অবস্থায় মরিনহোর প্রত্যাবর্তনকে ক্লাবের নতুন করে সাফল্যের পথে ফেরার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন