প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্ষমতার মসনদে যেতে বিরোধী দল সস্তা রাজনীতিতে ভর করেছে।
শনিবার (৮ আগস্ট) জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের এক আলেচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দলের যে বক্তব্য এসেছে, তাতে বোঝা যায় তারা সম্পূর্ণ সস্তা রাজনীতিতে ভর করেছে। তারা জনগণকে জিম্মি করে, বিভেদ সৃষ্টি করে মসনদে যেতে চান। এভাবে বিগত ১৭ বছরে যে ক্ষতি হয়েছে, তা আর লাঘব করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সংসদের বাইরে বিরোধী দলের মুখে ন্যাক্কারজনক এবং অশালীন ভাষা দেখা যাচ্ছে। এতে পতিত ফ্যাসিস্ট সরকার সুযোগ নিচ্ছে। এক দফার আন্দোলনের হুঙ্কারে তারা জাগ্রত হতে পারে।
এসময় শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিরোধী দলকে বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বিরোধী দলের কথা শোনার পর মনে হচ্ছে, সরকার ৫ মাসে সব কিছু করতে পারবে। কিন্তু বাস্তবে আমরা একটি ধ্বংসস্তুপের মধ্যে ক্ষমতায় এসেছি, আর একদিনে সবকিছু ঠিক করে ফেলতে পারা সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন