প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লোহিত সাগরের বাব আল-মানদাব প্রণালিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা ও উত্তেজনা ঠেকাতে জাপান ইরানের সহায়তা চেয়েছে। এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান।
পরে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় একটি বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি টোকিওর সমর্থন আবারও পুনর্ব্যক্ত করেছেন তাকাইচি। তিনি বলেছেন, "কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান করা ইরান ও পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।"
একই সঙ্গে, তাকাইচি হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা যদি সফলভাবে সমঝোতা হয় তবে গুরুত্বপূর্ণ এই জলপথটি যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়া হবে।
অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় জাপানের সমর্থনের জন্য তাকাইচিকে ধন্যবাদ জানিয়েছেন পেজেশকিয়ান। তিনি মন্তব্য করেন, "ইরান কখনোই আঞ্চলিক অস্থিতিশীলতা চায়নি।"
পেজেশকিয়ান আরো উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনই আঞ্চলিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ পরিস্থিতিতে ইরান আন্তর্জাতিক আইন মেনেই কাজ করেছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে চেষ্টা করে আসছে।
এসময়, ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, জাপানের কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন