প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে গত ৭২ ঘণ্টায় অভিযানের মাধ্যমে ২১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এই তথ্যে প্রকাশ করেছে।
বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহ ও এর আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। ৭২ ঘণ্টা ধরে চলা এই অভিযান চলাকালে, দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুক লড়াইয়ের ঘটনা ঘটে। এই সংঘাতে চক্রের চারজন নেতাসহ মোট ২১ জন নিহত হন। এদের ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামের অধীনে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ডনও জানিয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর শাখাগুলোকে বোঝাতে পাকিস্তান রাষ্ট্র এই ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামটি ব্যবহার করছে।
আইএসপিআরের তথ্যমতে, এই চক্রের নিহত নেতাদের ‘নিরপরাধ বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডসহ বহু সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার জন্য’ খোঁজা হচ্ছিল। এই অভিযানটি গত সপ্তাহে শুরু হয়েছে এবং পূর্ববর্তী ৭২ ঘণ্টায় আরও ২৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার আত্মগোপন করা সন্ত্রাসীদের ধ্বংস করতে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আলাদা আরেক ঘটনায় এক জঙ্গি কমান্ডারসহ আরও দুইজন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশের শান্তি কমিটি শনিবার জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন