প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর পলাশে নিখোঁজ হওয়ার তিন দিন পর পুলিশ ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ এবং নিহতের স্বজনরা জানান, গত তিন দিন আগে রাতের সময় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহিম। এরপর তার কোনো খবর না পেয়ে পরিবারের সদস্যরা পলাশ থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় পঁচা দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুঁজির কাজ শুরু করেন। একসময় তারা সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহটি কালভার্টের নিচে ফেলে গেছে। হত্যার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন