প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করবে। নারী এবং পুরুষ প্রার্থীদের জন্য এই পদটি উন্মুক্ত আছে, এবং এটি অস্থায়ী ভিত্তিতে পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদের সংখ্যা: ১১টি
বেতন স্কেল: (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক)
গ্রেড-২০: ৮,২৫০-২০,০১০/-
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণি পাশ হওয়া আবশ্যক।
কর্মস্থল: রাজশাহী
বয়স: ২৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির ওয়েবসাইট https://bpa.police.gov.bd/ এ গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করা প্রয়োজন। খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম লিখতে হবে এবং বাঁ পাঁশ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন