প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম
ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে।
কুমিল্লায় মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে এই পথ অতিক্রম করতে প্রতিটি যানবাহনের কমপক্ষে দুই ঘণ্টা সময় লেগেছে বলে জানা গেছে।
সোমবার (২০ জুলাই) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজটের সৃষ্টি হয়।
চালক ও যাত্রীরা জানান, ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। সকাল ৯টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করে। তবে এ পথে কোনো সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো দৃশ্যমান কারণ ছাড়াই যানজটের সৃষ্টি হয়।
একাধিক বাসচালক জানান, ঢাকামুখী বেশ কয়েকটি মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এর ফলে গৌরীপুর থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুমিল্লা থেকে ঢাকা গামী এশিয়া বাসের যাত্রী জাকির হোসেন বলেন, ভোরে ঢাকার উদ্দেশে রওনা দিই। গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যেতে দুই ঘণ্টা লেগেছে। সড়কের পাশে অবৈধভাবে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং করার কারণেই আজকের যানজটের সূত্রপাত হয়েছে।
তিশা পরিবহণের চালক হুমায়ুন কবির বলেন, এক কিলোমিটার পথ পাড়ি দিতে দুই ঘণ্টা লেগেছে। সকাল থেকে হাইওয়ে পুলিশের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে যানবাহন পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন