প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বজ্রপাতের শঙ্কার কারণে খারাপ আবহাওয়ার জন্য স্থগিত হওয়া ফ্রান্স–ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে আরও দেরি হবে। যদিও বৃষ্টি প্রায় থেমে গেছে, তবুও বজ্রপাতের আশঙ্কার সঙ্গে খেলা শুরু করা যাচ্ছে না, এ কথা জানিয়েছে বিবিসি।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় ফুটবল সংশ্লিষ্টদের জানানো হয়, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের তাদের নিজের অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
পরে আবারও মাইকে ঘোষণা করা হয়, ‘এই মুহূর্তে এলাকাজুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করছে। ফলে ম্যাচ এখনো স্থগিত রয়েছে।’
স্টেডিয়ামে উপস্থিত সংবাদমাধ্যমকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘নিরাপদ মনে হলেই ম্যাচ আবার শুরু করা হবে।’
এদিকে খেলা স্থগিত হলেও গ্যালারিতে থাকা বিপুলসংখ্যক ইরাকের সমর্থক পতাকা উড়িয়ে, গান গেয়ে ও নেচে পরিবেশকে প্রাণবন্ত করে রেখেছেন।
ফিফা এখন আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিরাপদ পরিবেশ তৈরি হলেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন