প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। তবে, কেন অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আল জাজিরার খবর অনুযায়ী,
স্থগিত হওয়ার পূর্বে সারির অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২১ হাজার ৫০০। বর্তমানে প্রোফাইলে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ এই বার্তা দেখা যাচ্ছে। এ সম্পর্কিত এক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘনকারী অ্যাকাউন্টগুলো স্থগিত করা হয়।
হুতিদের সামরিক কার্যক্রমের তথ্য প্রকাশের এক প্রধান মাধ্যম ছিল সারির এই অ্যাকাউন্ট। লোহিত সাগরে হুতিদের হামলা, সৌদি আরবের বিরুদ্ধে হামলা এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ওপর আক্রমণের বিষয়গুলো নিয়মিত ঘোষণা ও বিবৃতির জন্য এখানে ব্যবহৃত হত।
অ্যাকাউন্টটি স্থগিত হওয়ার ঘটনার পর থেকে এখন পর্যন্ত এক্স বা হুতি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন