প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় কনসার্ট করতে আসার বিষয়টি এবার পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম নিজেই ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক সংক্ষিপ্ত কিন্তু উদ্দীপনাপূর্ণ ভিডিওবার্তায় ঢাকার ভক্তদের উদ্দেশে আতিফ বলেছেন, তিনি ঢাকায় আসছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতাতে পুরোপুরি প্রস্তুত।
ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী শুক্রবার ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।’ ভিডিও বার্তাটি প্রকাশের পর থেকেই ঢাকার সংগীতপ্রেমী ও আতিফ-ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর ব্যানারে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই মেগা কনসার্ট রাজধানীর ৩০০ ফিটের ক্রিকেটারস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিস্তারিত তুলে ধরার জন্য আজ, ২১ জুলাই রাজধানীতে প্রেস মিটের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল আতিফ আসলাম বাংলাদেশে আসবে এবং কনসার্টের দিন দর্শকদের সুবিধার্থে দুপুর ২টায় ভেন্যুর গেট ওপেন করা হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করে দেওয়া হবে। মূল সংগীতানুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। এই সংগীতায়োজনের মাধ্যমে আতিফ আসলামের রাজকীয় পরিবেশনার পাশাপাশি ঢাকার মঞ্চে বাড়তি মাত্রা যোগ করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ এবং ‘লেভেল ফাইভ’।
আতিফ আসলামকে নিয়ে এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতি সম্পন্ন রেখেছিল, তবুও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি রद्द করা হয়েছিল। তবে আয়োজকরা তখন ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে উপযুক্ত সময়ে এটি আবার আয়োজন করা হবে। এবার আতিফের নিজের মুখের ঘোষণা সব ধরনের জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেসব দর্শক স্থগিত হওয়া ওই কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। এ ছাড়া যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন, কিন্তু কারিগরি কারণে এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন