প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা। বুধবার (১৫ জুলাই) রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেন।
পদক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী কৃতী শিক্ষার্থী আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইমান কানিতার এই জাতীয় অর্জনে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জেলায় নানা শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, বরং পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গর্বের। তার এই অভাবনীয় সাফল্য অন্য শিক্ষার্থীদেরও গভীরভাবে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।”
আইমান কানিতার এই অনবদ্য প্রাপ্তিতে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের আপামর জনসাধারণ এই কৃতি শিক্ষার্থীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন