প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২১ জুন পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। তার অংশগ্রহণের কথা রয়েছে কলকাতার রেড রোডে অনুষ্ঠিতব্য মূল কর্মসূচিতে। অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাদেরও দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।
এই আয়োজনকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ নির্মাণের কাজ চলমান থাকায় ১৪ জুন রাত থেকে ২১ জুন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
তবে এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঈদে রেড রোডে নামাজ আদায়ের অনুমতি না দেওয়ার ফলে মুসল্লিদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেতে বলা হয়েছিল। সেই পরিস্থিতিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য একই স্থানে অনুমতির যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কিছু ইমাম ও ধর্মীয় নেতাও এ বিষয়ে জনসম্মুখে আপত্তি জানান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করাটা স্বাভাবিক। তার দাবি, যেখানে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম হবে, সেখানেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কিন্তু ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি কঠোর মন্তব্য করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ ব্যক্তির কর্মসূচির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতেই পারে। একই সঙ্গে তিনি বিতর্কিত ভাষায় মন্তব্য করে বলেন, যারা আপত্তি করছেন তারা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবেনা। এখানে এসব চলবে না। সরকার পাল্টে গেছে। এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন