ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী


খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঘটাবে।

শুক্রবার চাঁদপুরের শাহারাস্তিতে 'খোর্দ' খাল পরিদর্শনকালে মন্ত্রী এই কথা বলেন।

মন্ত্রী এসময় বলেন, খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো এবং খালে মাছের চাষ করা হবে। এসব কার্যক্রম আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।

আরও পড়ুন: নকলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে যেসব রোগের উপসর্গ বেশি বাড়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:৫৬ এম


রাতে যেসব রোগের উপসর্গ বেশি বাড়ে

রাতে শরীর বিশ্রামের অবস্থায় গেলেও কিছু রোগের উপসর্গ এ সময় বাড়তে পারে। হরমোনের পরিবর্তন, শুয়ে থাকার ভঙ্গি, ঠান্ডা পরিবেশ অথবা শরীরের অভ্যন্তরীণ জৈবঘড়ির কারণে এমনটি ঘটে।

নিশ্চিত করুন রাতে যেসব রোগের উপসর্গ বৃদ্ধি পেতে পারে সেগুলো:

১. অ্যাজমা বা হাঁপানি: রাতে শ্বাসনালী সংকুচিত হওয়ার কারণে কাশি, শ্বাসকষ্ট এবং বুক চাপ লাগা বৃদ্ধি পেতে পারে। অনেকের মাঝে রাতে হাঁপানির অ্যাটাকও হতে পারে।

২. অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক: খাওয়ার পর শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড ওপরে উঠে বুকজ্বালা, টক ঢেকুর ও গলা জ্বালাপোড়া বৃদ্ধি পেতে পারে।

৩. সাইনাস ও অ্যালার্জি: রাতে নাক বন্ধ হওয়া, হাঁচি বা কাশি বৃদ্ধি পেতে দেখা যায়। শোয়ার সময় শ্লেষ্মা জমে থাকায় সমস্যা বেশি অনুভূত হয়।

৪. আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা: রাতে দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকার কারণে জয়েন্ট শক্ত হয়ে ব্যথা বাড়তে পারে।

৫. হৃদ্‌রোগের কিছু উপসর্গ: কিছু মানুষের রাতে বুক ধড়ফড়, বুকব্যথা অথবা শ্বাসকষ্ট বাড়তে পারে। বিশেষ করে হার্ট ফেইলিউর থাকলে শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট হয়।

৬. উদ্বেগ ও প্যানিক অ্যাটাক: রাতের নীরব পরিবেশে দুশ্চিন্তা বেশি অনুভূত হতে পারে। সেজন্য বুক ধড়ফড়, অস্থিরতা ও ঘুমের সমস্যা বৃদ্ধি পায়।

৭. ডায়াবেটিসের সমস্যা: রাতে রক্তে শর্করা কমে গেলে ঘাম, কাঁপুনি, দুর্বলতা অথবা অস্বস্তি দেখা দিতে পারে।

৮. ত্বকের চুলকানি: একজিমা বা অ্যালার্জির চুলকানি রাতে বেশি হয়, কারণ রাতে ত্বকের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়।

কখন সতর্ক হবেন?

যদি রাতে নিয়মিত— শ্বাসকষ্ট হয়, বুকব্যথা হয়, তীব্র কাশি থাকে, ঘুম ভেঙে যায়, অতিরিক্ত ঘাম অথবা মাথা ঘোরা হয়।

রাতে উপসর্গ কমাতে করণীয়:

১. ঘুমানোর ২–৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন।

২. অতিরিক্ত চা-কফি ও ভাজাপোড়া এড়িয়ে চলুন।

৩. নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন।

৪. বালিশ সামান্য উঁচু করে ঘুমান।

৫. চিকিৎসকের দেয়া ওষুধ নিয়মিত সেবন করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে কানাডাপ্রবাসী এলুমি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০১:০১ এম


তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে কানাডাপ্রবাসী এলুমি

বিশ্বকাপে জায়গা পাওয়া ৪৮টি দলের মধ্যে দল গোছানোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। সময় খুব বেশি নেই; আগামী ১১ জুন ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে। এর মধ্যেই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিউনিসিয়া। কোচ সাব্রি লামুশি এই স্কোয়াডে জায়গা দিয়েছেন নরউইচ সিটির মিডফিল্ডার আনিস বিন সিলমানে এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ফরোয়ার্ড রায়ান এলুমি কে।

শুক্রবার (১৫ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন বিশ্বকাপের দল ঘোষণা করেছে। আগামী মাসে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সর্ববৃহৎ এই আসর। এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে খেলবে তিউনিসিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে জাপান, নেদারল্যান্ডস ও সুইডেন থাকবে।

১৫ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে তিউনিসিয়া। মেক্সিকোর মনটেরি স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ হবে সুইডেনের বিরুদ্ধে। এরপর, ২১ জুন একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জাপানের বিপক্ষে খেলার সুযোগ পাবে।

এবারের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে রায়ান এলুমি। ২৫ বছর বয়সী এই ফুটবলের আন্তর্জাতিক ক্যারিয়ারটি বেশ ব্যতিক্রমধর্মী। চলতি বছরের জানুয়ারিতে কানাডার হয়ে গুয়েতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। কিন্তু সেটা ‘বি’ ক্যাটাগরির ম্যাচ হওয়ায় আনুষ্ঠানিক সিনিয়র ম্যাচ হিসেবে গণ্য হয়নি। কিন্তু পরে এলুমি তিউনিসিয়াকে জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে বেছে নেন। মার্চ আন্তর্জাতিক উইন্ডোতে তিউনিসিয়ার জার্সিতে অভিষেক ম্যাচেই কোচ লামুশির আস্থা অর্জন করেন কোচের। ক্লাব ফুটবলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসির হয়ে ২৪ ম্যাচে ২ গোল ও ২ অ্যাসিস্ট রয়েছে এই মিডফিল্ডারের।

অভিজ্ঞতা ও যুবাদের সমন্বয়ে এবার তিউনিসিয়ার বিশ্বকাপ দল গড়ে তুলেছেন কোচ সাব্রি লামুশি। তিনি ইউরোপের বিভিন্ন লিগে খেলা উদীয়মান ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের মিশিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে তোলার চেষ্টা করেছেন। মাঝমাঠে দলের ছন্দ ও নিয়ন্ত্রণের ব্যজতা থাকবে সিলমানে, হানিবাল মেজবরি ও এলিয়েস সখিরিদের কাঁধে। রক্ষণভাগে দলের আস্থার প্রতীক হয়ে থাকবেন ডিলান ব্রন ও ওমর রিকিক।

তিউনিসিয়ার বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: আয়মেন দাহমেন, সাবরি বিন হাসিন ও মুহিব আল-শামিখ।

ডিফেন্ডার: মোন্তাসার তালবি, ডিলান ব্রন, ওমর রিকিক, ইয়ান ভ্যালেরি, আলি আবদি, মোয়াতাজ নাফাতি, রায়েদ শেখাউই ও আদম আরুস।

মিডফিল্ডার: এলিয়েস সখিরি, হানিবাল মেজবরি, আমিন বিন হামিদা, আনিস বিন সিলমানে, মোহামেদ হাজ মাহমুদ, রানি খেদিরা ও মোর্তাদা বিন উনাস।

ফরোয়ার্ড: এলিয়েস আচৌরি, ইসমাইল গারবি, এলিয়েস সাদ, সেবাস্তিয়ান তুনেক্তি, ফিরাস চাউয়াত, খলিল আইয়ারি, হাজেম মেস্তৌরি ও রায়ান এলুমি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান রক্ষায় মায়ের আত্মত্যাগ, তবু বাঁচেনি ২২ মাস বয়সী ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০১:০৫ এম


সন্তান রক্ষায় মায়ের আত্মত্যাগ, তবু বাঁচেনি ২২ মাস বয়সী ছেলে

মায়ের কোল থেকে পড়ে গিয়ে ২২ মাস বয়সী শিশু সন্তানটি মহাসড়কে চলে যায়। তাকে বাঁচাতে লাফিয়ে পড়েন মা।

এ সময় একটি গাড়ি মাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

গুরুতর আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে বাঁচানো সম্ভব হয়নি তাকে।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএম গেট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মায়ের নাম মোছাম্মৎ তারিন (২৮)। তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর ছিলেন। তার স্বামীর নাম জাকারিয়া নয়ন।

তারা চট্টগ্রামের লালখান বাজার এলাকায় তাদের বাসায় বসবাস করতেন।

পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার ছুটির দিনে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারী গলফ ক্লাব এলাকায় পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন মোছাম্মৎ তারিন।

তিনি স্বামী, সন্তান নিয়ে বেড়ানো শেষে রাতে স্বামীর মোটরসাইকেলে করে চট্টগ্রাম ফিরে যাচ্ছিলেন।

এসময় ভাটিয়ারী বিএম গেট এলাকায় হটাত ঝাঁকুনি লেগে তার কোল থেকে শিশু সন্তানটি পড়ে যায়।

দ্রুত ওই মুহূর্তে সন্তানকে বাঁচাতে লাফিয়ে পড়েন মা তারিন। কিন্তু তখন পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান মাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শিশুটিকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

এদিকে, আনন্দ করার জন্য এসে একই সময় স্ত্রী ও সন্তানকে হারিয়ে দিশেহারা স্বামী জাকারিয়া নয়ন।

তিনি সাংবাদিকদের বলেন, "ঘটনাস্থলেই আমার স্ত্রী নিহত হন। সন্তানও মৃত্যুর মুখে পড়ে যাওয়ায় আমরা যখন হতাহতদের নিয়ে ব্যস্ত, তখন কিছু অমানবিক মানুষ আমার স্ত্রীর ব্যাগটি চুরি করে নেয়। ব্যাগে মোবাইল, টাকা, স্বর্ণালংকার এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।"

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, দুর্ঘটনাটি ঘটে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাটিয়ারী গলফ ক্লাব ঘুরে চট্টগ্রামের লালখান বাজারে ফিরে আসার সময়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়ে আমার সাবেক সহকর্মী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা তারিন এবং তার শিশু সন্তান মারা যায়। এই ঘটনাটি আমাদেরকে হতবিহ্বল করে দিয়েছে। আমরা গভীর শোক প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী হত্যার পর মরদেহ খণ্ডিত করার অভিযোগে শরীয়তপুরে স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০১:১৩ এম


স্বামী হত্যার পর মরদেহ খণ্ডিত করার অভিযোগে শরীয়তপুরে স্ত্রী আটক

শরীয়তপুরে স্বামীর হত্যার পর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর পৌর এলাকার পালং উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে, আসমা আক্তার পাশে থাকা একটি লোহার টুকরা দিয়ে তার স্বামী জিয়া সরদারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জিয়া সরদারের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে দেহ খণ্ডিত করার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, মরদেহের হাত-পা আলাদা করে একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেওয়া হয়। এছাড়া, মাথাসহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুরপাড়ে ফেলে রাখা হয়।

পুলিশের ভাষ্য, দেহের কিছু অংশ আলাদা করে আরেকটি বস্তায় ভরে পালং উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টাকালে বাড়ির লোকজনের সন্দেহ হয়। এরপর তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমা আক্তারকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে, নড়িয়া উপজেলার মূলফৎগঞ্জ এলাকায় নদীর পাড় থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%