প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের ৪৮ দলের বিশ্বকাপে এবার সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। এটি ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে এই দেশটি। গত বুধবার, যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর সময়, উন্মুক্ত উৎসবমুখর এবং আকর্ষণীয় শৈলীতে নাচ-গানে মেতে ওঠে দলটির খেলোয়াড়রা। তাদের একটি ভিডিও দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই স্মরণীয় পর্ব। ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার অনুযায়ী, দ্বীপরাষ্ট্রটি 'ব্লু ওয়েভ' নামে পরিচিত। ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান সুর ও নাচের ছন্দে বিশ্বকাপের মাটিতে পা রাখে তারা, যেখানে বিমানের পাইলটকেও তাদের সাথে নাচতে দেখা যায়। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই ছোট্ট দেশটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশের মর্যাদা অর্জন করে নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে ২০১৮ সালে আইসল্যান্ডের দখলে ছিল ওই রেকর্ড। কুরাসাও ২০২৫ সালের নভেম্বরে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে। এই ড্রয়ের মাধ্যমে তারা গ্রুপ সেরা হিসেবে মূল পর্বে জায়গা করে নেয়। কুরাসাও দলের এই রূপকথার মতো যাত্রা বিশ্ব ফুটবলে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবল বিশ্ব এখন দেখছে, আন্ডারডগ হিসেবে তারা গ্রুপ পর্বে বড় কোনো অঘটন তৈরি করতে পারে কি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন