প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জে মানবিক সহায়তা বিতরণকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, নদীভাঙনকবলিত কোনো লোকজন অনাহারে থাকবে না। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, কেউ যেন অভুক্ত না থাকে। সকলের অধিকার নিশ্চিত করতে হবে বলেও তিনি জানান। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শনিবার (২০ জুন) বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় নদীভাঙনের শিকার পরিবারের মাঝে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির আরো বলেন, যেকোনো দুর্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) মানুষের পাশে দাঁড়ায়। এবিজি গ্রুপের সৌজন্যে আজ ১২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
তিনি আরও যোগ করেন, নদীভাঙন রোধে কাজ চলছে। কিছুদিনের মধ্যে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হয়ে যাবে। এ সময় তিনি চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মানিকুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন