প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মাওলানা মো. রফিকুল ইসলাম (৪৫)। তিনি হঠাৎ করে ব্রেইন টিউমারের মত জটিল রোগে আক্রান্ত হয়েছেন। ব্যাথায় তিনি অস্থির হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রূত অস্ত্রোপচার করতে হবে। এই অস্ত্রোপচারের জন্য ৫ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। বর্তমানে তিনি চোখে অন্ধকার দেখছেন। কারণ, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মাওলানা রফিক কিংবা তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই চিকিৎসার অভাবে নিশ্চিত মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে তাকে। মাওলানা রফিক, যে ৫ শিশু সন্তানের জনক, বারবার বাঁচার আকুতি জানাচ্ছেন। চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহায়তা চাইছেন। তাঁর এই চাওয়া কী পূরণ হবে? নাকি বিনা চিকিৎসায় নিভে যাবে তাঁর জীবন প্রদীপ? চোখের সামনে দ্রুত এতিম হয়ে যাবে ৫ অবুঝ শিশু! পরিবারের সূত্রে জানা যায়, সরাইল সদরের নিজ সরাইল গ্রামে ২ শতক বসত ভিটা ছাড়া আর কিছুই নেই রফিকের। পরিবারের অন্যদের অর্থনৈতিক অবস্থাও তেমন ভাল নয়। তিনি বিকাল বাজার শাহী জামে মসজিদের (হাটখোলা) মোয়াজ্জ্বিনের পদে গত ১৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। ইমামের অনুপস্থিতিতে ইমামতিও করছেন। এখানকার সামান্য সম্মানিতেই কোনরকমে চলতো রফিকের ৭ সদস্যের পরিবার। এই আয়-ই ছিল রফিকের বেঁচে থাকার ভরসা। রফিকের ৩টি মেয়ে ও ২টি ছেলে আছে, এর মধ্যে সবার বড় ছেলের বয়স মাত্র ১৩ বছর। গত ১০-১৫ দিন আগে হঠাৎ রফিক মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব করেন। প্রথমে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এবং পরে ঢাকায় চিকিৎসা নিতে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানালেন, রফিকের ব্রেইনে টিউমার হয়েছে এবং তার অবস্থাও খুব একটা ভাল নয়। দ্রূত অপারেশন করা জরুরি। এতে প্রায় ৫-৭ লাখ টাকার প্রয়োজন। রফিক ও তার পরিবারের জন্য এই খবর ছিল আকাশ ভেঙ্গে মাথায় পড়ার মত। কারণ, পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। হাসপাতালে স্বামীর জটিল রোগ নিয়ে চিন্তিত রফিকের স্ত্রী এখন দিশেহারা। রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন রফিক, আবার বাঁচার স্বপ্নও দেখছেন। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, অর্থাভাবে বিনাআ চিকিৎসায় মারা যাব ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমি বাঁচতে চাই। জীবন বাঁচাতে এই সমাজ ও দেশের বিত্তবানদের সহায়তা চাই। দয়া করে আপনারা সকলে মিলে আমার শিশু সন্তানদের জন্য চিকিৎসায় সহায়তা করুন। আপনাদের সহায়তায় আল্লাহ পাক আমার জীবনটা ফিরিয়ে দিতে পারেন। যেন আমার স্ত্রী, সন্তান ও স্বজনদের মুখে হাসি ফুটতে পারে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন বলেন, আমরা আমাদের সাধ্যমত সহায়তার চেষ্টা করছি। চোখের সামনে বিনা চিকিৎসায় মাওলানা রফিককে হারাতে চাই না। চিকিৎসাটি খুবই ব্যয়বহুল। আমি দেশের সকল বিত্তবানদের অনুরোধ করছি আসুন একটি জীবন বাঁচাতে সকলে তাঁর পাশে দাঁড়ায়। যদি রফিক সুস্থ্য হয়ে ওঠেন তবে তাঁর পরিবারটি আবার বাঁচবে। (মো, রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১৪২০১০০০০৯৬৩০, সোনালী ব্যাংক, সরাইল শাখা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া)। প্রয়োজনে যোগাযোগ-০১৭২১-৪৮৭৮২৮/ ০১৭৯৮-০৯১১৭৩।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন