প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় গ্রাহকদের জ্বালানি তেল পরিমাপে কারচুপি রোধের উদ্দেশ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দুটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
গতকাল রবিবার সোহরাব পেট্রোল পাম্পে এবং সোমবার পরিচালিত এই বিশেষ অভিযানে দুটি ফিলিং স্টেশনকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই সাথে ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় সোহরাব সার্ভিস স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে দুটি ইউনিটে মারাত্মক কারচুপি ধরা পড়ে। সেখানকার প্রতি ১০ লিটার জ্বালানি তেলে যথাক্রমে ১ হাজার ৮০ মিলিমিটার এবং ৯৮০ মিলিমিটার তেল কম পাওয়া যায়। এই ব্যাপারে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দুটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া, আজ সোমবার অভিযানকালে মগবাজারের সাংবাদিক সেলিনা পারভীন স্মরণীস্থ ‘মইন মটরস ফিলিং স্টেশন’ এর অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। যাচাইয়ের ফলস্বরূপ প্রতি ১০ লিটারে ৮০ মিলিমিটার জ্বালানি তেল কম প্রদান করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা করা হয়েছে।
বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং সাবেকুন নাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম এবং ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা, পরিদর্শক (মেট্রোলজি) রেজওয়ানুল ইসলাম দায়িত্ব পালন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন