প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দুটি ফোনালাপে আলোচনা করেছেন হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে আলাপে তারা 'সর্বশেষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ঘটনাবলী পর্যালোচনা করেন'।
আইআরএনএ আরও জানিয়েছে, তারা 'আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে তৈরি হওয়া অনিশ্চয়তা মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।'
আলোচনায় যুক্তরাষ্ট্রের 'আগ্রাসী কর্মকাণ্ডের' কারণে হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতি মোকাবিলার জন্য সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন