প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২৬ : জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
তিনি উল্লেখ করেন, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে। এ প্রেক্ষাপটে সীমান্তজুড়ে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এসব সরঞ্জাম স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বিজিবির তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি এসব তথ্য তুলে ধরেন।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আরও জানান, ৫৯ বিজিবির সদস্যরা জেলার শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন