প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নতুন উসকানি বা হামলার কারণে খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই বর্তমানে স্থায়ী শান্তির আশা করা ‘তাড়াহুড়ো’ হবে।
রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স -এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘লেবাননে নতুন হামলা বা অন্যান্য উস্কানির কারণে এই অস্থিতিশীল চুক্তি সহজেই ভেস্তে যেতে পারে। আর নেতানিয়াহুর মন্ত্রিসভার জন্য যাদের যুদ্ধের মাধ্যমেই টিকে থাকা প্রয়োজন, তাদের জন্য ঠিক এটি প্রয়োজন। সুতরাং, শান্তির আশা করাটা অবিবেচনাপ্রসূত।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং ইরানের মধ্যে সংঘাতে মস্কো মূলত কূটনৈতিক ও মৌখিক সমর্থনে সীমাবদ্ধ থাকায় দুই দেশের অংশীদারিত্বের সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন