প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেপ ভার্ডে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বুবিস্তা দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। বিশ্বকাপে দলটির ইতিহাস গড়ার পর, বুবিস্তা ৫৬ বছর বয়সে নতুন চ্যালেঞ্জ হিসেবে মরক্কোর ক্লাব রেনেসাঁ বেরকানের দায়িত্ব নিচ্ছেন।
মঙ্গলবার রেনেসাঁ বেরকানে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে, বুবিস্তার সঙ্গে দুই মৌসুমের চুক্তি হয়েছে। এর মাধ্যমে তিনি মরক্কোর শীর্ষ ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন।
প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল যে, বুবিস্তাকে কেপ ভার্ডে জাতীয় দল ও রেনেসাঁ বেরকানের কোচ হিসেবে একসঙ্গে রাখা হবে। কিন্তু একাধিক দফার আলোচনা শেষে সেই প্রস্তাবটি বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেপ ভার্ডের প্রধান কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি আগামী কয়েক দিনের মধ্যেই ইস্তফা দেবেন।
বুবিস্তা ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্ডের অধীনে ইতিহাস গড়েছিলেন। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে আফ্রিকার দেশটি শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেনি, বরং দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বের নজর কাড়ে।
গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে নকআউটে জায়গা করে নেয় কেপ ভার্ডে। শেষ বত্রিশে আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে পরাজিত হলেও, লড়াকু পারফরম্যান্সের জন্য দলটি ব্যাপক প্রশংসা কুড়ায়।
এদিকে, রেনেসাঁ বেরকানে যোগ দেওয়ার পর বুবিস্তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ক্লাবটি ২০২৫ মৌসুমে মরোক্কান লিগের শিরোপা জিতেছিল এবং সর্বশেষ মৌসুমে রানার্সআপ হয়ে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও খেলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন