প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বর শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন, ইন্দুরকানী থানার এসআই মোঃ শাহীন, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক এম, আহসানুল ছগির, মোঃ রাসেল, যুব উদ্যোক্তা মোঃ আল-আমিন, মোঃ জাকির হোসেন, সোনিয়া বেগম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন