প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের শার্শায় পূর্বশত্রুতার কারণে এক ব্যবসায়ীকে ঘেরাও করে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে জুয়েল নামে এক পুলিশ সদস্যসহ মোট ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে যশোর আদালতে মামলাটি করা হয়, বাদী হলেন শ্যামলগাছী গ্রামের ব্যবসায়ী পিন্টু রহমান। আসামি পুলিশ সদস্য জুয়েল যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের মশিয়ার রহমানের ছেলে। মামলার অন্যান্য আসামিরা হলেন, একই গ্রামের আব্দুল বারেক, শফিয়ার রহমান, তহিদুল ইসলাম ও মশিয়ার রহমান। মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বাদী মিন্টু উল্লেখ করেছেন যে, তিনি একজন সাধারণ ব্যবসায়ী। আসামিদের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের সঙ্গে তার পূর্বশত্রুতা সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, গত ২৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা উপজেলা এলাকায় শ্যামলগাছী গেট মোড়ে তিনি অবস্থান করছিলেন, এ সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘিরে ফেলে। তারা বাঁশের লাঠি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে সশস্ত্র অবস্থায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে জখম করে। পরে তার পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এর আগে, গত সপ্তাহে শার্শার বাসিন্দা ট্যুরিস্ট পুলিশ সদস্য উজ্জলের মারধরের ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে ৪ জুন আরেকটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাদী হন পুলিশ সদস্য জুয়েলের ছোট ভাই রয়েল। তার দুই দিন আগে ২ জুন করা আরেকটি মামলায় বিএনপি নেতা মিন্টুর ভাই পিন্টু বাদী হয়েছেন। তবে অভিযোগ রয়েছে যে, এসব মামলা শার্শা থানা আমলে নেয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন