প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও ঢাকায় আবারও অনুপম রায়ের কনসার্ট আয়োজন স্থগিত করে দেয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বুধবার (২৯ জুলাই) এই অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও, শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
আকস্মিক এ সিদ্ধান্তের কারণে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আয়োজকরা বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করছেন।
কনসার্ট বাতিল হওয়ার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে যেমনটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেয়া হবে।
এতে জানা যায়, চলতি বছরের ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন