প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে রয়েছে। ম্যাচটি শুরু হওয়ার আগেই ফলাফল সম্পর্কিত আলোচনা নতুন মাত্রা যোগ করেছেন প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে আরমাস দাবি করেছেন, নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়ের মধ্যেও ম্যাচের নিষ্পত্তি ঘটবে না। তার ধারণা, ফাইনালের টিকিটের ভাগ্য নির্ধারণ হবে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে।
আরমাস আরও জানান, তার পূর্বের একটি ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে সত্যে পরিণত হয়েছে। সেই কারণেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টি শ্যুটআউটের সম্ভাবনা নিয়ে কথা তুলেছেন। তিনি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে উদ্দেশ্য করে বলেন, এখন থেকেই পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি গ্রহণ করা উচিত।
তবে ম্যাচের চূড়ান্ত ফলাফল বা কোন দল জয়ী হবে সে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই ক্রীড়া জ্যোতিষী। বরং তিনি বলেন, দুই দলের শক্তিমত্তা এতটাই কাছাকাছি যে ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াতে পারে।
এদিকে, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও নিয়ে দিয়েছেন বিশেষ বার্তা। আরমাস বিশ্বাস করেন, এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মেসি তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিতে সক্ষম হতে পারেন।
জ্যোতিষীর এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার পূর্বের ভবিষ্যদ্বাণীর সাফল্যের কথা উল্লেখ করে নতুন দাবিকে গুরুত্ব দিচ্ছেন, আবার অনেকেই এটিকে নিছক অনুমান বলেই মনে করছেন। তবে সব মিলিয়ে সম্ভাব্য পেনাল্টি শ্যুটআউটের পূর্বাভাস ম্যাচটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, জর্জিও আরমাসের এই মন্তব্য জ্যোতিষভিত্তিক পূর্বাভাস। ম্যাচের প্রকৃত ফলাফল মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।
সূত্র: মার্কা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন