প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি সচিবালয়ে সকাল ৯টার দিকে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত আছেন। বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রার্থী কে হচ্ছেন, সেটি চূড়ান্ত করা হবে। এরপর দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি বেছে নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন। ওই দিনের বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হচ্ছে। দলের উচ্চ পর্যায় থেকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে বিষয়টি চূড়ান্ত করেছেন। তাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলকে কেন্দ্র করে বিএনপির সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে যদি তিনি দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় শূন্যতা তৈরি হবে। সেগুলো হচ্ছে বিএনপি মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়কমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। ফলে কে হবেন তার উত্তরসূরি, এ নিয়ে চলছে নানা আলোচনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন