প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে, এই স্লোগানকে সামনে রেখে ইসলামি ছাত্রশিবির সারাদেশে বৃক্ষ রোপণ অভিযান পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঠাকুরগাঁও সরকারি কলেজে, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব দেলওয়ার হোসেন।
এছাড়াও ইসলামি ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখা ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এটি উল্লেখ করা প্রয়োজন যে, এসময় প্রায় শতাধিক বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন