প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ জুলাই ২০২৬ : আগামী মাসে অনুষ্ঠেয় এটিপি মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করেছেন ইয়ানিক সিনার এবং নোভাক জকোভিচ। আয়োজক টেনিস কানাডা এই বিষয়টি নিশ্চিত করে।
বিশ্ব টেনিসের ব্যস্ত সূচির মধ্যে, বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ দুজনেই চলতি মাসের শুরুতে উইম্বলডনে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। ইতালির সিনার এ বার পুরুষদের একক শিরোপা জিতেছেন, এবং সার্বিয়ার জকোভিচ সেমিফাইনালে পৌঁছেছেন।
এক বিবৃতিতে সিনার জানিয়েছেন, “আমার দল নিয়ে সব দিক সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।”
আগামী ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য মন্ট্রিয়ালের এই প্রতিযোগিতাটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট এবং ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আসর।
একই সময়ে নারীদের ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টটি এবার টরন্টোতে অনুষ্ঠিত হবে। দুটি প্রতিযোগিতা প্রতিবছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো শহরে আয়োজন করা হয়।
শেষ মুহূর্তে সিনার ও জোকোভিচের নাম প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা উল্লেখ করেছেন, গত বছর টরন্টোর আসর থেকেও এই দুই তারকা সরে দাঁড়িয়েছিলেন। টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো এক বিবৃতিতে জানাচ্ছেন, “আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে এত ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তবে গত কয়েক বছরে এ ধরনের শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তা আমাদের টুর্নামেন্টের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করছে।
মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলো ট্যুরের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। তাই সমর্থকদেরও প্রত্যাশা থাকে, বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখবেন।”
তেত্রো আরও জানান, এটিপির সঙ্গে তারা এমন কিছু সমন্বয় নিয়ে আলোচনা করছেন, যা অদূর ভবিষ্যতে প্রয়োজন, যাতে মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলোর মর্যাদা ও প্রতিযোগিতার মান অক্ষুণ্ণ থাকে, একই সঙ্গে খেলোয়াড়দের বাস্তব পরিস্থিতিও বিবেচনায় রাখা যায়।
এই অবস্থায় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন এবং উইম্বলডন রানার্স-আপ, বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভ এখন মন্ট্রিয়াল টুর্নামেন্টের শীর্ষ বাছাই হওয়ার কথা। তার পরেই থাকবেন কুইবেকের স্থানীয় খেলোয়াড় ফেলিক্স অগার-আলিয়াসিম।
এর আগে বিশ্বের তিন নম্বর খেলোয়াড়, স্পেনের কার্লোস আলকারাজ কব্জির দীর্ঘস্থায়ী চোটের কারণে মন্ট্রিয়াল থেকে নাম প্রত্যাহার করেছেন। তিনি মন্ট্রিয়াল শেষ হওয়ার পরপরই সিনসিনাটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে কোর্টে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন