প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে এক সমাবেশের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মৎস্য উৎপাদন এবং এই খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এ দিনে ১৩ টি ক্যাটাগরিতে, ১৪ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মৎস্য পদক প্রদান করবেন বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠিত এই ঘোষণা দেন মন্ত্রী।
এসময় তিনি জানান, 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' -এই প্রতিপাদ্য নিয়ে ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে একযোগে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্যাপন করা হবে।
মৎস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সর্বমোট ৫১ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মৎস্য খাত দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান মন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন