প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও কুইবেকের তিনটি ফেডারেল আসনে আগামী ৩১ আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের তফসিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
রবিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যাঙ্কুভার-ক্যাপিলানো, অন্টারিওর বিচেস-ইস্ট ইয়র্ক এবং কুইবেকের শিকুতিমি-লে ফিয়র আসনে ভোট গ্রহণ হবে। সাবেক লিবারেল এমপি জনাথন উইলকিনসন, নাথানিয়েল আরস্কিন-স্মিথ এবং সাবেক কনজারভেটিভ এমপি রিচার্ড মার্টেলের পদত্যাগের কারণে এই আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছে।
বর্তমানে হাউস অব কমন্সে স্পিকার ছাড়া লিবারেল পার্টির আসনসংখ্যা ১৭১ রয়েছে। তবে সাবেক মন্ত্রী স্টিভেন গিলবোর ২৮ আগস্ট পদত্যাগের পর এই সংখ্যা কমে ১৭০-এ নেমে আসবে। ফলে, সরকারকে কার্যকর সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে অন্তত একটি আসনে জয় লাভ করা প্রয়োজন হবে।
এদিকে বিরোধী দলগুলোর আসনসংখ্যা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কনজারভেটিভ এমপি ক্যাথি ওয়াগানটল ৩১ আগস্ট পদত্যাগ করার কথা জানিয়েছেন। অন্যদিকে, নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এমপি আলেক্সান্দ্র বুলরিস কুইবেকের প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
তবে কুইবেকের সাঁ-ইয়াসিন্ত-ব্যাগো-আকতঁ আসনে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, লিবারেল পার্টি ইতোমধ্যে তিনটি আসনের জন্য ব্রেডেন কেলি, তানভির শাহনাওয়াজ ও ড্যানিয়েল গোবেইলকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। কনজারভেটিভ পার্টি স্টিফেন কারান ও রেজি গদ্রোর প্রার্থিতা ঘোষণা করেছে। অন্যদিকে, এনডিপি জানিয়েছে, তাদের মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন