প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার নয়ন হোসেন জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে পেছনের ৩টি বগি লাইচ্যুত হয়। এর ফলে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে যায়।
খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। স্টেশন মাস্টার জানিয়েছেন, উদ্ধারকারী ট্রেন যখন পৌঁছাবে, তখন দ্রুত সময়ের মধ্যে চলাচল স্বাভাবিক হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন