প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বস্তিতে সাত বছর চার মাস বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (১৪ জুন) রাতে ঘটনার চার ঘণ্টা পর প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনার জন্য থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগীর মা জানান, রাত ৯টার দিকে যখন ভুক্তভোগী শিশুটি বাথরুমে যায়, তখন সেখান থেকে তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় ওই কিশোর। জানা যায়, সে রাজধানীর একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে।
পরে মেয়েটিকে খুঁজে না পেয়ে মা ডাকাডাকি শুরু করলে, একপর্যায়ে অভিযুক্ত কিশোর শিশুটির মুখ চেপে ঘরের বাইরে নিয়ে আসে। ভুক্তভোগীর মা আরও অভিযোগ করে জানান, ঘটনার পর অভিযুক্ত কিশোরের মা ও আত্মীয়-স্বজনেরা নানাভাবে বুঝিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে তিনি তার স্বামীকে বিষয়টি দ্রুত জানিয়ে দেন।
জানা গেছে, শিশুটির বাবা সোহেল স্থানীয় একটি মার্কেটে দারোয়ানের চাকরি করেন। তিনি এসে পুরো বিষয়টি জানার পর স্বজনদের সঙ্গে নিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ হলো যে, অভিযুক্ত এবং তার পরিবার এলাকায় যথেষ্ট প্রভাবশালী। এ ঘটনার পর থানায় এসে উল্টো ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে চাপ দেয়াসহ নানান হুমকি-ধমকি দিচ্ছে তারা। এমনকি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত তাদের এক আত্মীয়ের প্রভাবের ভয়ও ভুক্তভোগী পরিবারকে দেখানো হচ্ছে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সব নিয়ম মেনে ভুক্তভোগী শিশুকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন