প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবনের অভিযোগে এক নারীসহ চার মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হাকিমপুর পৌর শহরের বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছা. সাথী আক্তার (৪০), আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. শাকিল (২২), একই এলাকার জুয়েল হোসেনের ছেলে মো. শিহাব (২২) এবং পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো. আবু সাঈদ (২৩)।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত থেকে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবস্থানরত চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা তাদের বিরুদ্ধে চারটি মামলায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং মাদক সেবনের দায়ে ওই চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন