প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি মন্দিরের নির্মাণাধীণ ছাদ হঠাৎ করে ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০ জন দর্শনার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং এ সম্পর্কে খবর এনডিটিভিতে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (২০ জুন) বিকেলে মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়াড়ি মন্দিরে নির্মাণকাজের সময় গর্ভগৃহের সামনের ছাদটি ধসে পড়ে। প্রশাসন উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠিয়েছে এবং ধ্বংসস্তূপের নীচে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।
আহতদের চিকিৎসার জন্য পারভানি জেলার সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মন্দিরটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত যশওয়াড়ি গ্রামে রয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘দুপুর সাড়ে ৩টার দিকে মন্দিরের ‘সভা-মণ্ডপ’ (বাইরের হল)-এর ভিত্তিপ্রস্তর ধসে পড়ে। পুলিশ ও জেলা প্রশাসন তাদের দল পাঠিয়েছে এবং একটি উদ্ধার অভিযান চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন