প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী নাঈম (১৫), যিনি একজন স্কুলছাত্র। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাঈম শহরের মধ্য শালগাড়ীয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। নাঈম আর এম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের কাছে থেকে জানা যায়, দুপুর ১২টার দিকে নাঈম তার শালগাড়ীয়ার বাসা থেকে মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে রাজাপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ক্যালিকো কটন মিল মাঠে অবস্থিত মোটরসাইকেলের হাটে যাচ্ছিল। এ সময়, যখন সে বাস টার্মিনালের চেতনের মোড় এলাকায় পৌঁছায়, যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নাঈমের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত সটকে যাওয়ায় পুলিশ কাউকে আটক বা জব্দ করতে পারেনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে থানায় রেখেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন