প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না।
মঙ্গলবার (৯ জুন) সংসদে জামায়াত নেতা আবু তাহের অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত লোক বসিয়ে সরকার লুটপাটের ব্যবস্থা করেছে। এ ব্যাপারে পরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুর ক্ষেত্রে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।
তিনি বৈধ গ্রাহকদের বিষয়ে বলেন, দাবি অনুযায়ী বৈধ গ্রাহকদের ইসলামী ব্যাংকের মালিকানা দেওয়া হবে। তবে ব্যাংকটিতে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে আন্দোলন করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পর্দার আড়ালে বা পর্দার বাইরে আন্দোলন করে বেশি এগোনো যাবে না।
এর আগে, সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম ২৬টি ভুয়া কোম্পানি গঠন করে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, সরকার আবার ইসলামী ব্যাংকে বিতর্কিত কিছু লোক বসিয়েছে। এর মাধ্যমে জনগণের টাকা লুটপাট হবে, এটা অত্যন্ত পরিষ্কার।
গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডাররা তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন