প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ এলাকায় ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ফারুক মোল্লাকে প্রায় ৩০ বছর পরে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল ১৭ আগস্ট ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ফারুক মোল্লার বয়স ৫২ বছর এবং তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।
র্যাব-৮ বরিশাল থেকে প্রাপ্ত সূত্রে জানানো হয়েছে, ১৯৯৪ সালে দায়েরকৃত একটি ডাকাতি মামলায় আদালত ১৯৯৫ সালে ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘকাল আত্মগোপনে রইলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে, র্যাব-১০-এর সহযোগিতায় একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন