প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভুটানে পরপর তিন দফা ভূমিকম্পের কারণে বাংলাদেশে বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম দফার কম্পন অনুভূত হয়, যা বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমলজির (এনসিএস) দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮, যার উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে উত্তর পূর্বে এবং ২৪ কিমি গভীরে। অপরদিকে বাংলাদেশ আবহাওয়া অফিস জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ ছিল।
ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা প্রবল ঝাঁকুনি অনুভব করে। অনেকেই পরে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন। ঢাকাসহ আশপাশের এলাকাতেও ভূমিকম্পের ঝাঁকুনি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে।
এনসিএস জানাচ্ছে, রাতের বেলায় পরপর আরও দুইবার ভুটানে ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্র ১১ মিনিট পরে রাত ১১টা ৪৮ মিনিটে একই এলাকায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর দ্বিতীয় ভূমিকম্পের ৮ মিনিট পরে, রাত ১২টা ২২ মিনিটে ২ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে বর্তমানে তিনজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপে আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপিন্স উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।
ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন