প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালির একটি আফ্রিকান দেশে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘জেএনআইএম’-এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন ট্রাম্প প্রশাসন।
এই তথ্যটি দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের মাধ্যমে সামনে এসেছে, যেখানে বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবরটি আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সামরিক অভিযান চালানোর এই পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে নীতিগত দ্বিমত বিদ্যমান রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টারটেররিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই ব্যাপারে মালিতে সরাসরি মার্কিন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেন।
এই সামরিক হামলার প্রস্তুতির বিষয়টি মার্কিন প্রশাসন সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। এরপরও, একটি মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ওয়াশিংটন আফ্রিকান দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছে এবং ন্যাটো মিত্রদের আঞ্চলিক বাহিনীকে সাহায্য করার আহ্বান জানাচ্ছে।
একইসঙ্গে, মালির নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে যুক্তরাষ্ট্র রাশিয়ার তীব্র সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, সন্ত্রাস দমনে রাশিয়া একটি অকার্যকর অংশীদার হিসেবে প্রমাণিত হয়েছে। যদিও পেন্টাগন সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি না হলেও, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা মালির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করে।
এছাড়া উল্লেখযোগ্য যে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেএনআইএম-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন