প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ডাকাতির শিকার হওয়া ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে সরাইল উপজেলার ধরন্তী এলাকা থেকে। ট্রাকটি উদ্ধার করার সময় ডাকাতদের জিম্মি করে রাখা চালক ও হেলপারকেও উদ্ধার করা হয়। তবে, অভিযুক্ত ডাকাতরা অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়।
শনিবার (১১ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, গভীর রাতের টহলরত পুলিশ কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে জানতে পারে যে, বিজয়নগরের বুধন্তী-চান্দুরা এলাকায় একটি গরুভর্তি ট্রাক ডাকাতির শিকার হয়েছে। পুলিশ খবর পেয়ে ট্রাকটির পিছু ধাওয়া শুরু করে।
পুলিশের ধাওয়া টের পেয়ে ডাকাতরা মহাসড়ক ছেড়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে প্রবেশ করে। পরে ধরন্তী ব্রিজ এলাকায় পুলিশ চেকপোস্ট বসালে ডাকাতরা সেটি ভেঙে পালাতে চেষ্টা করে। এ সময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ারও চেষ্টা করা হয়। এক পর্যায়ে পুলিশের চাপের মুখে ডাকাতরা ট্রাকটি ফেলে পাশের হাওরে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ ৩১টি ষাঁড়-বাছুরসহ ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনি পিকআপ, একটি ব্যাগ, আইফোন-৬ প্লাস, গাড়ির কাগজপত্র ও অন্যান্য আলামত উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়া, হাত ও চোখ বাঁধা অবস্থায় ট্রাকের চালক হায়দার আলী এবং হেলপার মো. হুমায়ুন কবির বিপ্লবকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকটি সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীর একটি পশুর হাটে ৩১টি ষাঁড়-বাছুর নিয়ে যাচ্ছিল। পথে বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামায় এবং চালক ও হেলপারকে মারধর করে হাত-চোখ বেঁধে ট্রাকটি ছিনতাই করে নেয়। পরে এক রাখাল পালিয়ে গিয়ে মালিককে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পর বিজয়নগর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া শুরু করে। পরে ট্রাকটি সরাইল থানার এলাকায় প্রবেশ করলে, দুই থানার পুলিশের সমন্বিত অভিযানে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এই ঘটনায় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন